প্রতিশোধের তালিকা শেষ হয়েছে, লড়াই শেষ হয়নি। সহযোদ্ধা, স্ত্রী ও কন্যাকে হারানো জেমস রিস এবার খুঁজছেন বেঁচে থাকার নতুন উদ্দেশ্য। কিন্তু সবকিছু থেকে দূরে সরে গেলেও বিপদ তাঁর পিছু ছাড়ে না। নতুন এক ষড়যন্ত্র তাঁকে আবার ফিরিয়ে আনে অভিযানে। এবার সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নিজের পরিবারের অতীতও।
চার বছরের বেশি সময় পর ‘দ্য টার্মিনাল লিস্ট’-এর দ্বিতীয় মৌসুমে জেমস রিসের চরিত্রে ফিরছেন ক্রিস প্র্যাট। মার্কিন নৌবাহিনীর বিশেষ বাহিনী নেভি সিলের এই কমান্ডারকে দর্শক প্রথম মৌসুমে দেখেছিলেন ব্যক্তিগত প্রতিশোধের লড়াইয়ে। এবার তাঁর সামনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জট।