Entertainment
‘ছবি দেখি, কিন্তু মন তো ভরে না’
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা ‘চিরকুট’, ‘কাট–পিস’ ও ‘স্নেহের বন্ধন’। পূজায় একসঙ্গে তিনটি দেশীয় সিনেমা মুক্তি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে দর্শক ট
লেখক বিনোদন প্রতিবেদক165K বার পড়া

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা ‘চিরকুট’, ‘কাট–পিস’ ও ‘স্নেহের বন্ধন’। পূজায় একসঙ্গে তিনটি দেশীয় সিনেমা মুক্তি পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে দর্শক টানার ক্ষেত্রে ছবিগুলো কতটা সফল হচ্ছে, সেই প্রশ্নও সামনে এসেছে।
নিয়মিত প্রেক্ষাগৃহে সিনেমা দেখেন ষাটোর্ধ্ব আরিফুর নাহার। নতুন সিনেমা মুক্তি পেলে বন্ধুদের সঙ্গে প্রেক্ষাগৃহে যাওয়ার চেষ্টা করেন। তিন বন্ধুর সঙ্গে ঢাকার পান্থপথের স্টার সিনেপ্লেক্সে হলিউডের ‘স্ট্রিট ফাইটার’ দেখতে গিয়েছিলেন রোববার। সেখানে বাংলাদেশি সিনেমা ‘চিরকুট’ চলছে দেখে শেষ পর্যন্ত সেটিই দেখেছেন। তবে সিনেমাটি দেখে মন ভরেনি। আরিফুর নাহার বলেন, ‘ছবি দেখি, কিন্তু মন তো ভরে না। সিনেমা মুক্তির আগে প্রচারণা খুব জরুরি। এ জন্য পরিকল্পনা থাকা উচিত।’


