পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এসব প্রস্তাবের মধ্যে কয়েকজন বিবাহিত পুরুষের প্রস্তাবও ছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রস্তাব ও জীবনসঙ্গী সম্পর্কে নিজের পছন্দের কথা জানান এই অভিনেত্রী।
এজরা বলেন, তাঁর দাদি চেয়েছিলেন, তিনি যেন চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে এজরা জানিয়েছেন, বিয়ের আগে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে চান তিনি।