Entertainment
‘চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট, আইয়ুব বাচ্চুর জীবনই তো সিনেমা!’
আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতের যাত্রা নিয়ে সিনেমা হওয়া উচিত বলে মনে করেন গীতিকবি ও সংগীত প্রযোজক আসিফ ইকবাল। তাঁর মতে, চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট হয়ে ওঠা, প্রথম অ্যালবামের ব্যর্থতা, সোলস ছেড়ে নিজের ব্যান্ড গঠন, ব্যক
লেখক বিনোদন প্রতিবেদক198K বার পড়া

আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতের যাত্রা নিয়ে সিনেমা হওয়া উচিত বলে মনে করেন গীতিকবি ও সংগীত প্রযোজক আসিফ ইকবাল। তাঁর মতে, চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট হয়ে ওঠা, প্রথম অ্যালবামের ব্যর্থতা, সোলস ছেড়ে নিজের ব্যান্ড গঠন, ব্যক্তিগত জীবনের নানা ঘটনা এবং শেষ পর্যন্ত অকালমৃত্যু—সব মিলিয়ে আইয়ুব বাচ্চুর জীবনেই রয়েছে একটি পূর্ণাঙ্গ সিনেমার গল্প। নতুন করে গল্প তৈরি করার প্রয়োজন নেই, চিত্রনাট্যকারের কাজ হবে ঘটনাগুলো যথাযথভাবে সাজানো।


