কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে আলোচনায় তুরস্কের সিরিজ। দেশের বিভিন্ন টিভিতে বাংলায় ডাবকৃত তুর্কি সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সিরিজের রিলসও ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে তুর্কি সিরিজের জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। গত কয়েক বছরে নেটফ্লিক্সে বেশ কয়েকটি তুর্কি সিরিজ ও সিনেমা এসেছে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’। মের্ত বায়কাল পরিচালিত সিরিজটি মুক্তির পর বিশ্বজুড়ে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহেই নন–ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষে উঠেছে সিরিজটি। প্রথম দুই সপ্তাহে সিরিজটির ভিউ ছিল ১ কোটি ৪৩ লাখ।