Entertainment
সারা দিন কোনো বিক্রি নাই, সন্ধ্যায় ৩৭টি, তবে...
দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে দুটি বাংলাদেশি সিনেমা—‘স্নেহের বন্ধন’ ও ‘কাট–পিস’। তবে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক–খরায় ভুগছে ছবি দুটি। প্রেক্ষাগৃহটির সন্ধ্যার একটি শোতে ‘স্নেহের বন্ধন
লেখক বিনোদন প্রতিবেদক167K বার পড়া

দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে দুটি বাংলাদেশি সিনেমা—‘স্নেহের বন্ধন’ ও ‘কাট–পিস’। তবে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক–খরায় ভুগছে ছবি দুটি। প্রেক্ষাগৃহটির সন্ধ্যার একটি শোতে ‘স্নেহের বন্ধন’ সিনেমার ৩৭টি টিকিট বিক্রি হলেও এর মধ্যে ৩৫টিই কিনেছেন ছবিটির প্রচারণায় আসা প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অর্থাৎ সাধারণ দর্শকের কাছ থেকে বিক্রি হয়েছে মাত্র দুটি টিকিট। অন্যদিকে ‘কাট–পিস’ সিনেমার ওই দিন বিক্রি হয়েছে মাত্র আটটি টিকিট।


