Entertainment
নগ্ন হয়ে অভিনয় করার ঝামেলায় আর না
হলিউডে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অস্কার মনোনয়ন পাওয়া মার্কিন অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। সম্প্রতি যৌন দৃশ্যের আধিক্য থাকায় একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, অপ
লেখক বিনোদন ডেস্ক33K বার পড়া

হলিউডে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অস্কার মনোনয়ন পাওয়া মার্কিন অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। সম্প্রতি যৌন দৃশ্যের আধিক্য থাকায় একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, অপরিচিত কারও সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করার ঝামেলায় তিনি এখন আর যেতে চান না।
৪০ বছর বয়সী আমান্ডা এ কথা বলেন যুক্তরাষ্ট্রের হ্যাম্পটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত এক আলোচনায়। ৪ অক্টোবর অনুষ্ঠিত ওই আলোচনার সঞ্চালক ছিলেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। সেখানে অভিনয়জীবনে রোমান্টিক ও অন্তরঙ্গ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে কথা বলেন ‘মামা মিয়া!’ তারকা।


