Entertainment
২৪ কোটি বিনিয়োগে ৮৫৪ কোটি টাকা আয়! বিলিয়নিয়ার র্যাপারের অবিশ্বাস্য উত্থান
একটি নতুন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন ২০ লাখ ডলার। ছয় বছর পর সেই বিনিয়োগের মূল্য দাঁড়ায় আনুমানিক সাত কোটি ডলার। মার্কিন র্যাপার জে-জেড বিনিয়োগজীবনের অন্যতম আলোচিত ঘটনা এটি। প্রতিষ্ঠানটির নাম উবার, বিশ্বের অন্যতম বৃহৎ য
লেখক বিনোদন ডেস্ক130K বার পড়া

একটি নতুন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন ২০ লাখ ডলার। ছয় বছর পর সেই বিনিয়োগের মূল্য দাঁড়ায় আনুমানিক সাত কোটি ডলার। মার্কিন র্যাপার জে-জেড বিনিয়োগজীবনের অন্যতম আলোচিত ঘটনা এটি। প্রতিষ্ঠানটির নাম উবার, বিশ্বের অন্যতম বৃহৎ যাত্রী পরিবহন সেবা।
২০১৩ সালে উবারে ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকা) বিনিয়োগ করেছিলেন জে-জেড। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় তাঁর ওই বিনিয়োগের মূল্য প্রায় সাত কোটি ডলার হতে পারে বলে ধারণা দিয়েছিল মার্কিন সাময়িকী ফোর্বস। অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের প্রায় ৩৫ গুণ মূল্য দাঁড়িয়েছিল তাঁর শেয়ারের।


