Entertainment
‘বিলাই মেও মেও রে’ যেভাবে সিলেট থেকে কলকাতায় ভাইরাল হলো
সিলেটের ওসমানীনগরের লতিবপুর গ্রামের বাসিন্দা মো. আনহার মিয়া। বয়স ৫৭ বছর। জীবনের প্রায় চার দশক কেটেছে গান, বাউলচর্চা আর কবিরাজির সঙ্গে। পেশাগত ব্যস্ততার ফাঁকে নিজের মতো করে গান বাঁধেন এবং সুর করেন। সেই গানের একটি এবার জায়
লেখক বিনোদন প্রতিবেদক74K বার পড়া

সিলেটের ওসমানীনগরের লতিবপুর গ্রামের বাসিন্দা মো. আনহার মিয়া। বয়স ৫৭ বছর। জীবনের প্রায় চার দশক কেটেছে গান, বাউলচর্চা আর কবিরাজির সঙ্গে। পেশাগত ব্যস্ততার ফাঁকে নিজের মতো করে গান বাঁধেন এবং সুর করেন। সেই গানের একটি এবার জায়গা করে নিয়েছে কলকাতার সিনেমায়। দুর্গাপূজা উপলক্ষে ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটির প্রচারে ব্যবহৃত হচ্ছে আনহার মিয়ার লেখা ও সুর করা ‘বিলাই মেও মেও রে’ গানটি।


