Entertainment
৫২ বছর বয়সে তৃতীয় সন্তান, অভিনেত্রী বললেন, ‘ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে’
হলিউডের দুবারের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের পরিবারে আসছে নতুন অতিথি। ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের এক দিন পর, ১৫ অক্টোবর নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীকে।
লেখক বিনোদন ডেস্ক75K বার পড়া

হলিউডের দুবারের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের পরিবারে আসছে নতুন অতিথি। ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের এক দিন পর, ১৫ অক্টোবর নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীকে। এ সময় তাঁর বেবি বাম্পের ছবি নজর কেড়েছে ভক্তদের।
এদিন নিউইয়র্কে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশ নেওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় সোয়াঙ্ককে। পরনে ছিল স্লিভলেস টপ, নিচু কোমরের মাতৃত্বকালীন জিনস ও রঙিন বোনা কার্ডিগান। লাল রঙের ব্যাগ এবং নেভি ব্লু রঙের হিল তাঁর সাজে যোগ করেছিল আলাদা মাত্রা।


