Entertainment
বিয়েবাড়ির গায়ক থেকে প্যান–ইন্ডিয়ান তারকা, এখন পারিশ্রমিক নেন ৩০ কোটি টাকা
বিয়েবাড়িতে গান গেয়ে কখনো পেয়েছেন ৫০০ রুপি, কখনো জুটেছে শুধু পান। সেই অনিরুদ্ধ রবিচন্দরই এখন ভারতের সবচেয়ে আলোচিত সুরকারদের একজন। রজনীকান্ত, বিজয় থেকে শাহরুখ খান—দক্ষিণ ভারতীয় সিনেমার গণ্ডি পেরিয়ে তাঁর সুর ছড়িয়ে পড়েছে পুর
লেখক বিনোদন ডেস্ক64K বার পড়া

বিয়েবাড়িতে গান গেয়ে কখনো পেয়েছেন ৫০০ রুপি, কখনো জুটেছে শুধু পান। সেই অনিরুদ্ধ রবিচন্দরই এখন ভারতের সবচেয়ে আলোচিত সুরকারদের একজন। রজনীকান্ত, বিজয় থেকে শাহরুখ খান—দক্ষিণ ভারতীয় সিনেমার গণ্ডি পেরিয়ে তাঁর সুর ছড়িয়ে পড়েছে পুরো ভারতে।
আজ ১৬ অক্টোবর অনিরুদ্ধের জন্মদিন। ১৯৯০ সালের এই দিনে চেন্নাইয়ে জন্ম নেওয়া এই সংগীত পরিচালক আজ ৩৬ বছরে পা দিলেন।

বিয়েবাড়িতে ৫০০ রুপির গান
আজকের অনিরুদ্ধকে দেখে শুরুর দিনগুলোর কথা কল্পনা করা কঠিন। অথচ নিজের সংগীতজীবনের শুরুর সময়ের স্মৃতি বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিয়েবাড়িতে গান গেয়ে কখনো পেয়েছেন ৫০০ রুপি, কখনো আবার পারিশ্রমিকের বদলে শুধু পান পেয়েছেন। অর্থের চেয়ে তখন বড় ছিল গান গাওয়ার আনন্দ, মঞ্চে ওঠার উত্তেজনা আর মানুষের সামনে নিজের সংগীত তুলে ধরার সুযোগ।
অবশ্য অনিরুদ্ধের পথচলাকে একেবারে শূন্য থেকে উঠে আসার গল্প বললে পুরো বাস্তবতা ধরা পড়ে না। তাঁর পরিবার বিনোদনজগতের সঙ্গে যুক্ত। বাবা রবি রাঘবেন্দ্র অভিনেতা, আর সুপারস্টার রজনীকান্ত তাঁর মামা। ফলে চলচ্চিত্র ও বিনোদনের জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তাঁর ছিল। কিন্তু সেই পরিচিত পরিবেশে বেড়ে ওঠা আর নিজের সংগীত দিয়ে আলাদা জায়গা তৈরি করা এক বিষয় নয়। অনিরুদ্ধকে নিজের প্রতিভা দিয়েই শ্রোতাদের মন জয় করতে হয়েছে।