Entertainment
৭৫ বছরে ‘আই লাভ লুসি’: হাসাতে হাসাতে টেলিভিশন বদলে দেওয়া সিরিজ
চকলেট কারখানায় কাজ নিয়েছেন দুই বান্ধবী। চলন্ত বেল্টে একের পর এক চকলেট আসছে। তাঁদের কাজ সেগুলো মোড়কে ভরা। প্রথমে সব ঠিকঠাক। তারপর গতি বাড়ে। তাল মেলাতে না পেরে তাঁরা চকলেট মুখে পুরতে থাকেন, পোশাকের ভেতর লুকিয়ে ফেলেন। কাজ স
লেখক বিনোদন ডেস্ক100K বার পড়া

চকলেট কারখানায় কাজ নিয়েছেন দুই বান্ধবী। চলন্ত বেল্টে একের পর এক চকলেট আসছে। তাঁদের কাজ সেগুলো মোড়কে ভরা। প্রথমে সব ঠিকঠাক। তারপর গতি বাড়ে। তাল মেলাতে না পেরে তাঁরা চকলেট মুখে পুরতে থাকেন, পোশাকের ভেতর লুকিয়ে ফেলেন। কাজ সামলানোর চেষ্টা যত বাড়ে, বিপত্তিও তত বড় হয়। ‘আই লাভ লুসি’র ‘জব সুইচিং’ পর্বের এই দৃশ্যে হাসির জন্য দীর্ঘ সংলাপের প্রয়োজন পড়ে না। লুসিল বল ও ভিভিয়ান ভ্যান্সের মুখভঙ্গি, হাতের তৎপরতা আর ধরা পড়ার ভয়ই যথেষ্ট। একটি সাধারণ পরিস্থিতিকে অভিনয় কীভাবে অসাধারণ করে তোলে, দৃশ্যটি তার স্মরণীয় উদাহরণ।


