Entertainment
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে অপূর্বর আবেগঘন পোস্ট
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে এই অভিনেতাকে ঘিরে। এবার মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। মেয়েকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘এক
লেখক বিনোদন প্রতিবেদক124K বার পড়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে এই অভিনেতাকে ঘিরে। এবার মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। মেয়েকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’
এর আগে গত বছর মেয়ের জন্মের খবর প্রথম ফেসবুকে পোস্ট করেছিলেন এই অভিনেতা। এবার মেয়ের জন্মদিনে ছবিসহ পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’ তাঁর মেয়ের নাম আনায়া।


