Entertainment
সালমান খানকে দেখতে কত টাকার টিকিট কিনেছিলেন চাঁদনী, কী ঘটেছিল সেদিন
বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলতে হয় প্রিয় তারকার কথা। সেভাবেই উঠে আসে সালমান খানের কথা। শৈশব থেকেই এই নায়কের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। কারণ, সালমানই তাঁর
লেখক বিনোদন প্রতিবেদক54K বার পড়া
বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলতে হয় প্রিয় তারকার কথা। সেভাবেই উঠে আসে সালমান খানের কথা। শৈশব থেকেই এই নায়কের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। কারণ, সালমানই তাঁর প্রিয় নায়ক। সেই অভিজ্ঞতা শুনে অনেকেই মনে করতেন, বানিয়ে বলছেন। যে কারণে প্রিয় নায়কের সঙ্গে ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
চাঁদনী বলেন, ১৯৯৭–৯৮ সালের দিকের ঘটনা। সেই সময় সালমান খান বাংলাদেশে আসেন অনুষ্ঠান করতে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে টিকিট কাটেন। এই অভিনেত্রী বলেন, ‘আমি ছিলাম সালমান খানের একদম কঠিন ভক্ত। তিনি বাংলাদেশে আসবেন শুনে তো ঘুম নাই। দিন গুনতাম কবে আসবেন। তাঁর সঙ্গে কথা বলা, ছবি তোলার আগ্রহটা বেশি ছিল। কিন্তু পরে শুনি, কোনো একটি কারণে অনুষ্ঠানটি হবে না।’


