Entertainment
‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা, ৩৪ বছরেই চলে গেলেন আরজে মেটি
হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’–এর অভিনেতা আরজে মেটি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরবর্তী
লেখক বিনোদন ডেস্ক162K বার পড়া

হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’–এর অভিনেতা আরজে মেটি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়।
সিরিজটিতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন মেটি। পর্দায় তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে।
সিরিজটিতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন মেটি। পর্দায় তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে।
চরিত্রটির মতো বাস্তব জীবনেও মেটির সেরিব্রাল পালসি ছিল। এই অভিজ্ঞতাকে অভিনয়ে কাজে লাগানোর পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার ও বিনোদনজগতে তাঁদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে কাজ করেছেন তিনি।


