Entertainment
বিয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই
শারদীয় দুর্গাপূজায় আসছে কাট–পিস । সিনেমাটিতে অভিনয় করেছেন নানজীবা তোরসা । আরও দুটি সিনেমার কাজও শেষ। বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেছেন তোরসা।
লেখক মকফুল হোসেন121K বার পড়া

শারদীয় দুর্গাপূজায় আসছে কাট–পিস। সিনেমাটিতে অভিনয় করেছেন নানজীবা তোরসা। আরও দুটি সিনেমার কাজও শেষ। বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেছেন তোরসা।
অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাত—মিরপুরের ঝুটপট্টির অচেনা জগৎ নিয়ে কাট–পিস নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইফ্ফাত জাহান। ১৬ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে মালা নামে মিরপুরের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তোরসা। চরিত্রটি কেমন?
গতকাল সোমবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, মালা চরিত্রটি নিজের স্বভাবের চেয়ে একেবারেই আলাদা। তাঁর ভাষায়, ‘মালা আর তোরসা একেবারেই আলাদা। তোরসা খুব স্ট্রেইট ফরোয়ার্ড (স্পষ্টবাদী)। সিনেমার গল্প যেহেতু মিরপুরের, মালাও ছোট থেকে সেখানে বড় হয়েছে। সে খুব চঞ্চল, একটু সিনেম্যাটিক, আবার কিছুটা লাজুকও। প্রেমে পড়লে যেমন হয়, তেমন একটা ব্যাপার আছে তার মধ্যে। আবার সে ধমক দিয়েও কথা বলে। মালা একেবারে আঞ্চলিক টানে কথা বলে।’


