Entertainment
মনে হচ্ছে বড় বোনকে চিরদিনের জন্য হারালাম: সুচন্দা
বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। গতকাল রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
লেখক মনজুর কাদের183K বার পড়া

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। গতকাল রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন নাসিমা খান। এরপর ষাটের দশকে ঢাকা ও লাহোরের চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান। তাঁর সমসাময়িক অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। অভিনয়জীবনে একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ছিল গভীর। নাসিমা খানের মৃত্যুর পর তাঁর অভিনয়প্রতিভা, সম্পর্ক ও শেষজীবনের বেদনার কথা স্মরণ করলেন বরেণ্য অভিনেত্রী সুচন্দা।


