‘আবার হঠাৎ বৃষ্টি’ দিয়ে বড় পর্দায় রাদিফা নারমিন–এর যাত্রা শুরু হলো। প্রথম সিনেমা মুক্তির আগেই তানভীর মোকাম্মেলের পরিচালনায় দ্বিতীয় সিনেমায় কাজ শুরু করেছে দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থী। তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
অষ্টম শ্রেণি থেকেই নাকি মঞ্চে অভিনয় করছো?
রাদিফা নারমিন : অষ্টম শ্রেণিতে পড়ার সময় মায়ের হাত ধরে প্রথম থিয়েটারের সঙ্গে পরিচয়। আরশিনগরের একটি অভিনয় কর্মশালার মাধ্যমে সেই যাত্রা শুরু। অষ্টম শ্রেণিতে প্রথমবার ‘সিদ্ধার্থ’ নাটকে কাজ করি।