Entertainment
দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় কিয়ারা, ভাইরাল ছুটি কাটানোর ছবি
দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সুখবরটি জানানোর কয়েক দিনের মাথায় স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও মেয়ে সারায়াহকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
লেখক বিনোদন ডেস্ক62K বার পড়া

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সুখবরটি জানানোর কয়েক দিনের মাথায় স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও মেয়ে সারায়াহকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলোতে উঠে এসেছে কাজের ব্যস্ততার ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা দৃশ্য।
১১ অক্টোবর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন কিয়ারা। ক্যাপশনে লেখেন, ‘কৃতজ্ঞতা’। ছবির শুরুতে দেখা যায়, রোদে পুলের পাশে অবসর কাটাচ্ছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে বালুর ওপর পরিবারের সদস্যদের পায়ের ছাপ দেখা যায়। গোলাপি ফুলের পটভূমিতে সানগ্লাস পরা কিয়ারার একটি সেলফিও রয়েছে ছবির অ্যালবামে।


