Entertainment
২০০৯ সালে পরিচয়, রাত ১২টায় তাঁর এসএমএস আপ্লুত করেছে অপু বিশ্বাসকে
দুই দশক ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস । আজ ১১ অক্টোবর তাঁর জন্মদিন। দিনটির শুরুতে তিনি যখন কথা বলেন প্রথম আলোর সঙ্গে, তখন ছেলের সঙ্গে কেক কাটার পর্ব শেষ করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের ।
লেখক মনজুর কাদের83K বার পড়া

দুই দশক ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ ১১ অক্টোবর তাঁর জন্মদিন। দিনটির শুরুতে তিনি যখন কথা বলেন প্রথম আলোর সঙ্গে, তখন ছেলের সঙ্গে কেক কাটার পর্ব শেষ করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের।
জীবনে কিছু অধ্যায় থাকে, যেগুলো মানুষকে বদলে দেয়, আবার কিছু স্বপ্ন থাকে, যেগুলো অপূর্ণ থেকে যায়। ৩৭–এ পা দিয়ে পেছনের কোনো অধ্যায় নতুন করে লিখতে ইচ্ছা করে? নাকি এবার অতীতের হিসাব না মিলিয়ে নিজের মতো করে সামনের পথ চলতে চান?


