Entertainment
লোপেজ ও আরবানের গোপন সাক্ষাৎ, বিচ্ছেদের পর কি প্রেমে পড়েছেন দুই তারকা
পপ তারকা জেনিফার লোপেজ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী কিথ আরবানের প্রেমের গুঞ্জন নিয়ে এখন সরগরম হলিউড। তাঁদের মধ্যে কি নতুন কোনো সম্পর্ক গড়ে উঠেছে? নাকি পুরোনো বন্ধুত্ব ঘিরেই তৈরি হয়েছে প্রেমের গুঞ্জ
লেখক বিনোদন ডেস্ক43K বার পড়া

পপ তারকা জেনিফার লোপেজ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী কিথ আরবানের প্রেমের গুঞ্জন নিয়ে এখন সরগরম হলিউড। তাঁদের মধ্যে কি নতুন কোনো সম্পর্ক গড়ে উঠেছে? নাকি পুরোনো বন্ধুত্ব ঘিরেই তৈরি হয়েছে প্রেমের গুঞ্জন?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক ওয়েবসাইট রাডারঅনলাইন দাবি করেছে, নিজেদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর লোপেজ ও আরবানের মধ্যে যোগাযোগ বেড়েছে। দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, এমনকি গোপনে দেখা করার কথাও শোনা যাচ্ছে। তবে এই দাবির ভিত্তি একজন নাম প্রকাশ না করার শর্তের সূত্রের বক্তব্য। দুজনের কেউই তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।