অভিনয়শিল্পীর কাছে পর্দার চরিত্র আর বাস্তব জীবনের মানুষ—দুটি আলাদা সত্তা। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সেই সীমারেখা সব সময় এতটা স্পষ্ট থাকে না। বিশেষ করে প্রিয় মানুষটিকে পর্দায় অন্তরঙ্গ বা নগ্ন দৃশ্যে দেখলে অস্বস্তিতে পড়তে পারেন পরিবারের সদস্যরা। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকেও। ‘ইউফোরিয়া’ সিরিজে ক্যাসি হাওয়ার্ড চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য দেখে তাঁর পরিবারে লোকদের প্রতিক্রিয়া কেমন ছিল?