Entertainment
উড়োজাহাজে শাকিবের পাশে মিথিলা, কোথায় যাচ্ছেন তাঁরা...
শাকিব খানের পাশের আসনে তানজিয়া জামান মিথিলা। দুজন পাশাপাশি বসে আছেন উড়োজাহাজে। সেই ছবি ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে। এই ছবি দেখে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে—একই উড়োজাহাজে কোথায় যাচ্ছেন শাকিব খান ও
লেখক বিনোদন প্রতিবেদক154K বার পড়া

শাকিব খানের পাশের আসনে তানজিয়া জামান মিথিলা। দুজন পাশাপাশি বসে আছেন উড়োজাহাজে। সেই ছবি ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে। এই ছবি দেখে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে—একই উড়োজাহাজে কোথায় যাচ্ছেন শাকিব খান ও মিথিলা? নতুন কোনো সিনেমার কাজ, নাকি অন্য কোনো উপলক্ষ?
খোঁজ নিয়ে জানা গেছে, না, নতুন সিনেমার শুটিং নয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব ও মিথিলা। গত বুধবার দিবাগত রাতে একটি উড়োজাহাজে বাংলাদেশ ছাড়েন শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা।


