Entertainment
গান আমার প্রেম, অভিনয় আমার পেশা: কুসুম শিকদার
গান দিয়েই কুসুম শিকদারের ক্যারিয়ার শুরু হয়েছিল। অ্যালবামও বের করেছিলেন। এবার নতুন গান গাইলেন তিনি। সেই গানটি আজ শুক্রবার তাঁর ‘কুসুম শিকদার’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ‘প্রবল ঘোর’ শিরোনামে গানটি লিখেছেনও কুসুম। সু
লেখক বিনোদন প্রতিবেদক62K বার পড়া

গান দিয়েই কুসুম শিকদারের ক্যারিয়ার শুরু হয়েছিল। অ্যালবামও বের করেছিলেন। এবার নতুন গান গাইলেন তিনি। সেই গানটি আজ শুক্রবার তাঁর ‘কুসুম শিকদার’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ‘প্রবল ঘোর’ শিরোনামে গানটি লিখেছেনও কুসুম। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।
কুসুম জানান, এটি তাঁর পছন্দের একটি গান। করোনাভাইরাসের শুরুর সময়ে লিখেছিলেন। পরে রেকর্ডিং করলেও মিউজিক ভিডিও শুটিং করতে না পারায় গানটি আর প্রকাশ করেননি। জানালেন, অবশেষে গত জুনে কক্সবাজারে গানটির মিউজিক ভিডিও শুটিং করেছেন। তাঁর সঙ্গে মডেল হয়েছিলেন শাহ রাসেল।


