Entertainment
চুম্বন ও বিকিনি দৃশ্যে আপত্তি, হলিউডের সুযোগ ফিরিয়ে দিলেন মালয়েশিয়ান অভিনেত্রী
হলিউডে কাজের সুযোগ অনেক অভিনয়শিল্পীর কাছেই স্বপ্নের মতো। জনপ্রিয় কোনো সিরিজে একটি চরিত্রও ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দিতে পারে। কিন্তু সেই সুযোগ যদি ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে কী করবেন একজন অভিনেতা? ম
লেখক বিনোদন ডেস্ক40K বার পড়া

হলিউডে কাজের সুযোগ অনেক অভিনয়শিল্পীর কাছেই স্বপ্নের মতো। জনপ্রিয় কোনো সিরিজে একটি চরিত্রও ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দিতে পারে। কিন্তু সেই সুযোগ যদি ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে কী করবেন একজন অভিনেতা? মালয়েশিয়ান অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব সারিমাহ ইব্রাহিমের উত্তর—সুযোগ যত বড়ই হোক, নিজের সীমারেখার সঙ্গে আপস করবেন না। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘উইনেসডে’ এবং নিকোল কিডম্যান অভিনীত ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স’-এ কাজের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন তিনি।


