Entertainment
ঢাকাই ছবির প্রথম নয় মাস মন্দা, পরের তিন মাসে কী
বছরের নয় মাস শেষ। ঢালিউডের চলতি বছরের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। ২০২৬ সালে সিনেমা মুক্তিতে ধারাবাহিকতা ছিল না, এমন কী বড় তারকা ও বড় বাজেটের ছবিও ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা দিতে পারেনি। গত তিন মাসেও (জুলাই-সেপ্টেম্বর) ছ
লেখক মনজুর কাদের186K বার পড়া

বছরের নয় মাস শেষ। ঢালিউডের চলতি বছরের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। ২০২৬ সালে সিনেমা মুক্তিতে ধারাবাহিকতা ছিল না, এমন কী বড় তারকা ও বড় বাজেটের ছবিও ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা দিতে পারেনি। গত তিন মাসেও (জুলাই-সেপ্টেম্বর) ছিল একই চিত্র। বছরের শেষ তিন মাসে কি বদলাবে এই চিত্র?
বছরের প্রথম জানুয়ারিতে মুক্তি পেয়েছে দুটি সিনেমা—‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ ও ‘ময়নার চর’। ফেব্রুয়ারিতে এসেছে ‘বরিশাইল্ল্যা পরী’। মার্চে পবিত্র ঈদুল ফিতর ঘিরে মুক্তি পায় পাঁচটি সিনেমা—‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’। এপ্রিলে কোনো সিনেমা মুক্তি পায়নি। মে মাসে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেয়েছে, ১৩টি। এর মধ্যে ঈদুল আজহায় মুক্তি পায় আটটি। জুন-জুলাইয়ে একটি করে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘শেকড়’। আগস্টে মুক্তি পায় ‘বউ নিয়ে যুদ্ধ’ ও ‘ভালোবাসি হয়নি বলা’। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে ‘লাভ ২৬’।


