Entertainment
‘বিবাহিত জীবনে হ্যাপি থাকার রেসিপি’
গাড়ি থেকে নামতেই আরিফিন শুভকে ঘিরে ধরলেন সংবাদকর্মীরা। তাঁরা সবাই এই অভিনেতার হেঁটে আসার দৃশ্যটা ক্যামেরাবন্দী করছিলেন। সরাসরি হলরুমে চলে গেলেন শুভ। সেখানে মাঝামাঝি সারিতে সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই বসে ছিলেন। সেখানেই গি
লেখক বিনোদন প্রতিবেদক129K বার পড়া
গাড়ি থেকে নামতেই আরিফিন শুভকে ঘিরে ধরলেন সংবাদকর্মীরা। তাঁরা সবাই এই অভিনেতার হেঁটে আসার দৃশ্যটা ক্যামেরাবন্দী করছিলেন। সরাসরি হলরুমে চলে গেলেন শুভ। সেখানে মাঝামাঝি সারিতে সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই বসে ছিলেন। সেখানেই গিয়ে বসলেন শুভ। তার পরপরই এলেন নুসরাত ইমরোজ তিশা,শুভর সঙ্গে জমে ওঠে আড্ডা। তাঁদের ঘিরে তখন সংবাদকর্মীদের ক্যামেরা।
একপর্যায়ে মজা করে তিশা বলেন, ‘ভাইয়েরা, আমাদের বসে থাকার ভিডিও না করে চলুন, আমরা “হ্যাপিলি ম্যারিড” দেখি।’ কিছুক্ষণ পরই শুরু হলো ওয়েব সিনেমার প্রদর্শনী।
চরকি প্রযোজিত ও ছবিয়াল সহ–প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের ‘হ্যাপিলি ম্যারিড’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। ওয়েব ফিল্মটি আজ রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক সেন্টারে এটির প্রিমিয়ার হয় গত সোমবার।



