Entertainment
অল্প বয়সে কোটি টাকা আয় করে পথ হারান নোবেল
সংগীতজীবনের শুরুর দিকে জনপ্রিয়তার পাশাপাশি বড় অঙ্কের টাকা আয় করেছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ২০১৯ সালে ‘সারেগামাপা’য় অংশ নেওয়ার পর মাসে ৪০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করেছেন বলে জানান তিনি। তবে অল্প বয়সে পাওয়া এ
লেখক বিনোদন প্রতিবেদক122K বার পড়া

সংগীতজীবনের শুরুর দিকে জনপ্রিয়তার পাশাপাশি বড় অঙ্কের টাকা আয় করেছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ২০১৯ সালে ‘সারেগামাপা’য় অংশ নেওয়ার পর মাসে ৪০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করেছেন বলে জানান তিনি। তবে অল্প বয়সে পাওয়া এই অর্থ ও জনপ্রিয়তা সামলাতে পারেননি নোবেল। তাঁর মতে, ‘এমন সময় ছিল, ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। কোটি টাকা থাকলে ওই বয়সে মাথা ঠিক থাকে...।’
নোবেলের সংগীতজীবনের শুরু অবশ্য অনেক আগে। ছোটবেলায় বাবার আনা ক্যাসেট শুনে আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানের গান গাইতেন। ২০১৬ সালে গানকেই পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। গড়ে তোলেন ব্যান্ড, নিয়মিত অনুশীলন করেন। কোনো ওস্তাদের কাছে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখেননি তিনি।



