Entertainment
টম ক্রুজ–ব্র্যাড পিটকেও পাত্তা দিচ্ছেন না অজয়, তিন দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’
অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই আন্তর্জাতিক বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। মাত্র কয়েক শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি পেছনে ফেলেছে হলিউডের দুই বড় তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের নতুন স
লেখক বিনোদন ডেস্ক141K বার পড়া

অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই আন্তর্জাতিক বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। মাত্র কয়েক শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি পেছনে ফেলেছে হলিউডের দুই বড় তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের নতুন সিনেমাকে। আন্তর্জাতিক বক্স অফিসে সপ্তাহান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছে এটি।
প্রথম দিনেই ৬২ কোটি
২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতে প্রথম দিনেই সিনেমাটি আয় করে প্রায় ৬২ কোটি রুপি নেট। এরপর সপ্তাহান্তে আয় আরও বাড়তে থাকে। তিন দিনে ভারতে গ্রস আয় প্রায় ২১১ কোটি ৮০ লাখ রুপি।
২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতে প্রথম দিনেই সিনেমাটি আয় করে প্রায় ৬২ কোটি রুপি নেট। এরপর সপ্তাহান্তে আয় আরও বাড়তে থাকে। তিন দিনে ভারতে গ্রস আয় প্রায় ২১১ কোটি ৮০ লাখ রুপি।



