Entertainment
‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক, মুখ খুললেন অভিনেতা
গান্ধীজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতের জনপ্রিয় অভিনেতা এবং টেলিভিশন সঞ্চালক শেখর সুমনের আলোচিত টক শো ‘শেখর টুনাইট’-এ তিনি বলেছিল
লেখক বিনোদন ডেস্ক120K বার পড়া

গান্ধীজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতের জনপ্রিয় অভিনেতা এবং টেলিভিশন সঞ্চালক শেখর সুমনের আলোচিত টক শো ‘শেখর টুনাইট’-এ তিনি বলেছিলেন, ভারতীয়রা অত্যন্ত অতিথিপরায়ণ ও উদার হলেও দেশে এখন আর আগের মতো ‘শান্তি’ অনুভব করেন না। কথাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তর্কবিতর্ক। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, কেউ আবার তীব্র সমালোচনা করেছেন।



