Entertainment
কারও গুঞ্জন, কেউ বিয়ে করে জানান বিচ্ছেদের খবর—৯ মাসে আলোচিত যত বিচ্ছেদ
রোববার গভীর রাতে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এল খবরটি। আলাদা পোস্ট দিয়ে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন গায়ক প্রীতম হাসান ও মডেল–অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। মুহূর্তেই তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যো
লেখক বিনোদন প্রতিবেদক154K বার পড়া

রোববার গভীর রাতে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এল খবরটি। আলাদা পোস্ট দিয়ে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন গায়ক প্রীতম হাসান ও মডেল–অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। মুহূর্তেই তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুধু প্রীতম–শেহতাজ নন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকার ব্যক্তিজীবনে এসেছে বড় পরিবর্তন। কারও বিচ্ছেদের খবরের আগে ছড়িয়েছে গুঞ্জন। কেউ দীর্ঘদিন খবরটি গোপন রেখেছেন। আবার কেউ বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করে প্রকাশ্যে জানিয়েছেন আগের সম্পর্ক শেষ হওয়ার কথা। কোনো কোনো তারকা গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন আলাদা হওয়ার সিদ্ধান্ত।



