Entertainment
‘এখন তো দর্শকেরা আমাদের “আঙ্কেল” বলে ফেলেছে’
‘আমরা যারা জেন-জি, তারা কমল ভাই, সুমন ভাই, রাফা ভাই ও শিশির ভাইকে একসঙ্গে পারফর্ম করতে দেখিনি। তাই চারজনকে একই মঞ্চে দেখা, পাশাপাশি পছন্দের গানগুলো তাঁদের পরিবেশনায় শোনা—এই অভিজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়,’ প্রথম
লেখক মকফুল হোসেন135K বার পড়া

‘আমরা যারা জেন-জি, তারা কমল ভাই, সুমন ভাই, রাফা ভাই ও শিশির ভাইকে একসঙ্গে পারফর্ম করতে দেখিনি। তাই চারজনকে একই মঞ্চে দেখা, পাশাপাশি পছন্দের গানগুলো তাঁদের পরিবেশনায় শোনা—এই অভিজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়,’ প্রথম আলোকে বলছিলেন ফরিদপুর থেকে আসা শ্রোতা রুশা খানম। তিনি জানান, জীবনে প্রথমবারের মতো অর্থহীনের পুরোনো ‘অসমাপ্ত’ লাইনআপকে একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি; তাই ফরিদপুর থেকে ঢাকায় ছুটে এসেছেন।
ঢাকার ইন্টারকন্টিনেন্টালে হোটেলে গত শুক্রবার রাতে অ্যাভয়েড রাফার এত বোকা কেন তুমি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান ও শোর আয়োজন করে ঢাকা ব্রডকাস্ট। প্রায় দেড় দশক পর সেই শোতেই একসঙ্গে পারফর্ম করলেন ২০০৮ সালে ঝড় তোলা অর্থহীনের অসমাপ্ত ১ অ্যালবামের লাইনআপের চার প্রাণভোমরা—সাইদুস সালেহীন খালেদ সুমন, ইব্রাহিম আহমেদ কমল, শিশির আহমেদ ও রাফা।



