Entertainment
আরে জাহিদ হাসানের ছোট ভাই ও...
অভিনেতা জাহিদ হাসানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে মজার এক স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন অভিনেতা রওনক হাসান। থিয়েটারের শুরুর দিকের সেই স্মৃতিচারণায় উঠে এসেছে কীভাবে ভারতের ত্রিপুরার কমলপুরে তিন দিন ‘জাহিদ হাসানে
লেখক বিনোদন প্রতিবেদক159K বার পড়া

অভিনেতা জাহিদ হাসানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে মজার এক স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন অভিনেতা রওনক হাসান। থিয়েটারের শুরুর দিকের সেই স্মৃতিচারণায় উঠে এসেছে কীভাবে ভারতের ত্রিপুরার কমলপুরে তিন দিন ‘জাহিদ হাসানের ছোট ভাই’ হিসেবে বাড়তি খাতির পেয়েছিলেন, সেই মজার স্মৃতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রওনক হাসান লিখেছেন, ‘তখন মাত্র থিয়েটার শুরু করেছি। কিছুদিন পরেই ত্রিপুরার কমলপুরে দলের হয়ে শো করতে গিয়েছিলাম। এটা ছিল আমার ক্যারিয়ারের ভিন্ন অভিজ্ঞতা। বর্ডারে যখন সেখানকার থিয়েটারের লোকজন আমাদের রিসিভ করল, তখন একজন নাম জানতে চাইলে বললাম, রওনক হাসান।’



