Entertainment
নিজের মৃত্যুর গুজবে বিরক্ত আবুল হায়াত, বললেন ‘ঠিক আছি’
নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত নাট্যজন আবুল হায়াত। গতকাল শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরে উদ্বিগ্ন হয়ে একের পর এক ফোন করছেন দেশ-বিদেশে থাকা তাঁর আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ কে
লেখক বিনোদন প্রতিবেদক95K বার পড়া

নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত নাট্যজন আবুল হায়াত। গতকাল শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরে উদ্বিগ্ন হয়ে একের পর এক ফোন করছেন দেশ-বিদেশে থাকা তাঁর আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ কেঁদেও ফেলেছেন। আজ রোববার বিকেলে নিজেই ফোন করে প্রথম আলোকে আবুল হায়াত জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
আবুল হায়াত বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’



