Entertainment
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার ৯ মাস পর লাইভে তানিয়া...
সর্বশেষ সেই ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। তার পর থেকেই জীবনের কঠিন সময় পার করতে হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। এর মধ্যে তাঁর মস্তিষ্কে সার্জারি হয়, নিতে হচ্ছে কেমোথেরাপি। দীর্ঘ ৯ মাস পর এবার লাইভে এলেন এই অভিনে
লেখক বিনোদন প্রতিবেদক187K বার পড়া

সর্বশেষ সেই ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। তার পর থেকেই জীবনের কঠিন সময় পার করতে হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। এর মধ্যে তাঁর মস্তিষ্কে সার্জারি হয়, নিতে হচ্ছে কেমোথেরাপি। দীর্ঘ ৯ মাস পর এবার লাইভে এলেন এই অভিনেত্রী। এখন কেমন আছেন? সেগুলো নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন।
এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে সেটা অপসারণ করা হয়। তার পর থেকে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান তানিয়া। সেখানেও দুটি সার্জারি করান। শারীরিক অসুস্থতায় তখনো তিনি কথা বলতেন না। এর মধ্যেই আজ শনিবার ফেসবুক লাইভে এলেন।



