Entertainment
এক বছরেই আলোচনায় শীর্ষে ৬ ফুট ৩ ইঞ্চির কর্নেল
ফুটবল মাঠেই হয়তো তাঁর ভবিষ্যৎ লেখা ছিল। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে খেলেছেন ফুটবল। পড়াশোনা করেছেন মার্কেটিংয়ে। অভিনয় ছিল তাঁর কাছে তখন নিছক আগ্রহ। কিন্তু থিয়েটারে পা রাখার পর বদলে যায় পরিকল্পনা। মাত্র এক বছর আগে টেলিভিশনে অভি
লেখক বিনোদন ডেস্ক104K বার পড়া

ফুটবল মাঠেই হয়তো তাঁর ভবিষ্যৎ লেখা ছিল। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে খেলেছেন ফুটবল। পড়াশোনা করেছেন মার্কেটিংয়ে। অভিনয় ছিল তাঁর কাছে তখন নিছক আগ্রহ। কিন্তু থিয়েটারে পা রাখার পর বদলে যায় পরিকল্পনা। মাত্র এক বছর আগে টেলিভিশনে অভিষেক, আর এখন নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘আ ডিফারেন্ট ওয়ার্ল্ড’–এর অন্যতম আলোচিত মুখ কর্নেল ইয়াং। আইএমডিবিতে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন।
সাম্প্রতিক সময়ে সিরিজটির নতুন প্রজন্মের গল্পে শ্যাকিল জনসন চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন এই তরুণ অভিনেতা। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে সিরিজটির নতুন সংস্করণ মুক্তির পর তাঁর অভিনয় ও পর্দার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।



