Entertainment
প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়
বিজয় সালগাঁওকরের গল্প শেষ। কিন্তু তাঁকে ঘিরে দর্শকের কৌতূহল শেষ হয়নি; বরং ‘দৃশ্যম’ সিরিজের শেষ অধ্যায় শুরু হয়েছে আগের দুই কিস্তির চেয়ে অনেক বড় পরিসরে। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫
লেখক বিনোদন ডেস্ক187K বার পড়া

বিজয় সালগাঁওকরের গল্প শেষ। কিন্তু তাঁকে ঘিরে দর্শকের কৌতূহল শেষ হয়নি; বরং ‘দৃশ্যম’ সিরিজের শেষ অধ্যায় শুরু হয়েছে আগের দুই কিস্তির চেয়ে অনেক বড় পরিসরে। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ভারতে ছবিটির নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি, মোট আয় ৮০ কোটি ১০ লাখ। বিদেশ থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি।
অর্থাৎ প্রথম দিনেই অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার হয়ে গেছে ছবিটি। পাশাপাশি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হিন্দি সিনেমার উদ্বোধনও এটি।



