Entertainment
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ে করেছেন। ৬৪ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি। গত কয়েক বছর নিজেদের সম্পর্ককে আলোচনার বাইরে রেখেছিলেন দুজন। তাই বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর
লেখক বিনোদন ডেস্ক185K বার পড়া

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ে করেছেন। ৬৪ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি। গত কয়েক বছর নিজেদের সম্পর্ককে আলোচনার বাইরে রেখেছিলেন দুজন। তাই বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
জিম ক্যারির মুখপাত্র গত ৩০ সেপ্টেম্বর মার্কিন সাময়িকী ‘পিপল’-কে তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায় এবং কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



