পর্দায় তাঁর সংলাপ ছিল খুব কম। বেশির ভাগ সময় চোখ বন্ধ করে শুয়ে থাকতে হয়েছে। তবু ‘অক্টোবর’ সিনেমার শিউলিকে ভুলতে পারেননি দর্শক। চরিত্রটিতে প্রাণ দেন তরুণ অভিনেত্রী বানিতা সান্ধু।
২০১৮ সালে সিনেমাটি মুক্তির পর রাতারাতি পরিচিতি পান বানিতা। কিন্তু শিউলি চরিত্রে সাফল্যের পর তাঁর পথটা মোটেও মসৃণ ছিল না।
ওয়েলসের ছোট শহর কেয়ারলিয়নে বেড়ে উঠেছেন বানিতা। ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম তাঁর। অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় ছোটবেলাতেই। মাত্র ১১ বছর বয়সে অভিনয় শুরু করেন। তখনই স্বপ্ন দেখতেন টেলিভিশনের পর্দায় নিয়মিত অভিনয় করার।