Entertainment
ঐশ্বরিয়াকে পাঁচ সিনেমা থেকে বাদ দিয়েছিলেন শাহরুখ, নতুন করে আলোচনায় পুরোনো সাক্ষাৎকার
একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। ‘জোশ’, ‘মোহাব্বতে’ ও ‘দেবদাস’-এ তাঁদের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। বিশেষ করে ‘দেবদাস’-এর সাফল্যের পর দুজনকে একসঙ্গে আরও সিনেমায় দেখতে চেয়েছিলেন দর্শকেরা। স
লেখক বিনোদন ডেস্ক179K বার পড়া

একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। ‘জোশ’, ‘মোহাব্বতে’ ও ‘দেবদাস’-এ তাঁদের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। বিশেষ করে ‘দেবদাস’-এর সাফল্যের পর দুজনকে একসঙ্গে আরও সিনেমায় দেখতে চেয়েছিলেন দর্শকেরা। সেই সময় তাঁদের নিয়ে একাধিক বড় প্রকল্পের কথাও চলছিল।
কিন্তু হঠাৎই বদলে যায় পরিস্থিতি। একের পর এক সিনেমা থেকে ঐশ্বরিয়াকে সরিয়ে দেওয়া হয়। কয়েক বছর পর সিমি গারেওয়ালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ সেই সময়ের কথা বলতে গিয়ে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, কেন তাঁকে সিনেমাগুলো থেকে বাদ দেওয়া হয়েছিল, তার কোনো ব্যাখ্যা তিনি পাননি।
সাম্প্রতিক সময়ে পুরোনো সেই সাক্ষাৎকারের ভিডিও ও প্রতিবেদন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।