Entertainment
২৮ বছরে চ্যানেল আই, থাকছে যেসব আয়োজন আয়োজন
আগামীকাল ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করবে চ্যানেল আই। এ উপলক্ষে আজ থেকে শুরু হওয়া তিন দিনের অনুষ্ঠানমালায় থাকছে গান, সিনেমা, নাটক, আড্ডা, স্মৃতিচারণা ও নানা বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি চ্যানেল আই চেতনা চত্বরে থাকছে দিনব্যাপী
লেখক বিনোদন প্রতিবেদক180K বার পড়া

আগামীকাল ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করবে চ্যানেল আই। এ উপলক্ষে আজ থেকে শুরু হওয়া তিন দিনের অনুষ্ঠানমালায় থাকছে গান, সিনেমা, নাটক, আড্ডা, স্মৃতিচারণা ও নানা বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি চ্যানেল আই চেতনা চত্বরে থাকছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রথম দিন আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে প্রচারিত হয়েছে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। এতে গান শুনিয়েছেন কোনাল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘চ্যানেল আই পুষ্টি আড্ডা’। ইফাতারা ইরার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্বপ্না রেজা। বিকেল ৫টা ৩০ মিনিটে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’–এ অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ। বিকেল ৫টা ৫৫ মিনিটে থাকছে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।



