Entertainment
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পিউ বললেন, ‘পুরুষদেরও ক্ষুব্ধ হওয়া উচিত’
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে যৌন নিপীড়নের একটি অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেছেন, এমন ঘটনায় নারীদের পাশাপাশি পুরুষদেরও আতঙ্কি
লেখক বিনোদন ডেস্ক43K বার পড়া

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে যৌন নিপীড়নের একটি অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেছেন, এমন ঘটনায় নারীদের পাশাপাশি পুরুষদেরও আতঙ্কিত, ক্ষুব্ধ ও মর্মাহত হওয়া উচিত। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, যৌন নিপীড়নের মতো গুরুতর ঘটনায় অনেকে কেন নীরব থাকেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন অভিযুক্ত ব্যক্তিদের ভবিষ্যৎ রক্ষাকে কখনো কখনো বেশি গুরুত্ব দেয়।



