Entertainment
পরিবারের প্রবল আপত্তি, শিমলা থেকে মুম্বাই এসেছিলেন ‘লাপতা লেডিজ’ অভিনেত্রী
পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে শিমলা থেকে মুম্বাইয়ে এসেছিলেন প্রতিভা রানটা। টেলিভিশন ও ওটিটিতে কাজ করার পর ‘লাপতা লেডিজ’ ছবির মাধ্যমে পরিচিতি পান। ছবিটি অস্কারের দৌড়েও ছিল। এরপর নেটফ্লিক্সের অ
লেখক প্রতিনিধি62K বার পড়া

পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে শিমলা থেকে মুম্বাইয়ে এসেছিলেন প্রতিভা রানটা। টেলিভিশন ও ওটিটিতে কাজ করার পর ‘লাপতা লেডিজ’ ছবির মাধ্যমে পরিচিতি পান। ছবিটি অস্কারের দৌড়েও ছিল। এরপর নেটফ্লিক্সের অ্যাকিউজড ছবিতে অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এখন নিখিল আদভানি পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য রেভোল্যুশনারিজ’-এ অভিনয়ের সুবাদে আলোচনায় তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের পটভূমিতে তৈরি সিরিজটিতে তরুণ বিপ্লবী প্রতিভা লাহিড়ীর চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা। সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, নারী ক্ষমতায়ন এবং নতুন সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি।



