Entertainment
পাঁচ বছর পর মোশাররফ–ফারুক জুটি, এতদিন কেন দেখা যায়নি
একজন বোকা, সহজ–সরল; আরেকজন চালাক–চতুর। দুজনই ঘুরতে পছন্দ করে। তবে প্রতিটি যাত্রায়ই একটা না একটা কাণ্ডে জড়ায় তারা। কখনো ঘুরতে গিয়ে শুটিং ইউনিটের সঙ্গে মিশে যায়। আবার কখনো ঘুরতে গিয়ে নির্বাচন ঘিরে অবৈধ টাকার গন্ধ পায়। কিন্
লেখক বিনোদন প্রতিবেদক42K বার পড়া
একজন বোকা, সহজ–সরল; আরেকজন চালাক–চতুর। দুজনই ঘুরতে পছন্দ করে। তবে প্রতিটি যাত্রায়ই একটা না একটা কাণ্ডে জড়ায় তারা। কখনো ঘুরতে গিয়ে শুটিং ইউনিটের সঙ্গে মিশে যায়। আবার কখনো ঘুরতে গিয়ে নির্বাচন ঘিরে অবৈধ টাকার গন্ধ পায়। কিন্তু প্রতিবারই বোকাসোকা বন্ধুর কারণে পরিকল্পনা আর বাস্তবায়ন হয় না, ধরা খেয়ে যায়। অসৎ পথে ধনী হতে চাইলেও নানা বাধা সৃষ্টি করে সৎ ব্যক্তি। এ নিয়ে দুই বন্ধুর মনোমালিন্য। এমন অনেক নাটকেই দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। মোশাররফ করিমকে এসব নাটকে অতিচালক ও অসৎ চরিত্রে দেখা যেত, অন্যদিকে বোকা ও সহজ–সরল চরিত্রটি করতেন ফারুক আহমেদ।



