নতুন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন সাবিলা নূর। ওটিটির প্রকল্পে অভিনয়ের কথাও চলছে। সাবিলার খোঁজখবর নিয়েছেন মনজুর কাদের
একসময় টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করলেও দুই বছরের বেশি সময় ধরে নাটক থেকে দূরে আছেন সাবিলা নূর। এর মধ্যে বড় পর্দায় করেছেন ‘মুজিব’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’। ‘রকস্টার’-এ তাঁকে শাকিব খানের বিপরীতে দেখা গেছে। ‘বনলতা এক্সপ্রেস’-এর পর শরীফুল রাজের সঙ্গে আবারও বড় পর্দায় ফিরছেন সাবিলা। সেই জুটিকে দর্শক পছন্দও করেছেন। তাঁদের নতুন সিনেমার নাম ‘কানাভুলা প্যারাডক্স’। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত এই সিনেমা নিয়েই এখন তাঁর যত প্রস্তুতি।