Entertainment
নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব পড়েছিল এই অভিনেত্রীর ব্যক্তিজীবনেও
‘শেমলেস’ সিরিজে ফিওনা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এমি রসম। ৯ মৌসুমের এই সিরিজে চরিত্রটির জীবনের নানা জটিলতা, সম্পর্ক, যৌনতা ও পারিবারিক সংকটের পাশাপাশি পর্দায় একাধিক নগ্ন দৃশ্যেও দেখা গেছে অভিনেত্রীকে। সেই
লেখক বিনোদন ডেস্ক42K বার পড়া

‘শেমলেস’ সিরিজে ফিওনা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এমি রসম। ৯ মৌসুমের এই সিরিজে চরিত্রটির জীবনের নানা জটিলতা, সম্পর্ক, যৌনতা ও পারিবারিক সংকটের পাশাপাশি পর্দায় একাধিক নগ্ন দৃশ্যেও দেখা গেছে অভিনেত্রীকে। সেই দৃশ্যগুলোর প্রভাব শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি। এমির ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়েছিল বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি মারিয়া শারাপোভার অনুষ্ঠান ‘প্রিটি টাফ’-এ অতিথি হয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন এমি। তাঁর ভাষ্য, সিরিজটিতে নগ্ন দৃশ্যে অভিনয়ের কারণে বাস্তব জীবনে প্রেমের সম্পর্ক তৈরি করতে গিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কারণ, যেসব পুরুষ তাঁর সঙ্গে ডেট করতেন, তাঁদের অনেকেরই তাঁর সম্পর্কে আগে থেকেই কিছু ‘ধারণা’ তৈরি হয়ে যেত।



