Entertainment
অভিনয় থেকে পরিচালনায়, নতুন কী নিয়ে আসছেন ইমরান
অভিনয়শিল্পী হিসেবে ‘কাইজার, ‘মহানগর’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’, ‘রইদ’ কাজগুলো দিয়ে বেশ আগেই সমীহ আদায় করে নিয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। সেই অভিনেতাই এ বছরের শুরুর দিকে ওয়েব কনটেন্ট ‘জ্বীনের বাচ্চা’ দিয়ে হঠাৎ করে
লেখক বিনোদন প্রতিবেদক169K বার পড়া
অভিনয়শিল্পী হিসেবে ‘কাইজার, ‘মহানগর’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’, ‘রইদ’ কাজগুলো দিয়ে বেশ আগেই সমীহ আদায় করে নিয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। সেই অভিনেতাই এ বছরের শুরুর দিকে ওয়েব কনটেন্ট ‘জ্বীনের বাচ্চা’ দিয়ে হঠাৎ করে নির্মাতা পরিচয়ে আবির্ভূত হন। এবার দ্বিতীয় পরিচালনা জাদুকর নিয়ে আসছেন ইমরান।
ইমরান মনে করেন, অভিনয় ক্যারিয়ারে সব সময়ই ভালো পছন্দসই গল্প আসবে, এমন নয়। এ কারণেই পরিচালক হিসেবে নিজের পছন্দের গল্পগুলো ধারাবাহিকভাবে বলে যেতে চান তিনি। এই অভিনেতা ও নির্মাতা বলেন, ‘যেসব গল্প দীর্ঘদিন ধরে আমাকে ভাবাচ্ছে, সেগুলোই সামনে নিয়ে আসছি। আমার প্রথম গল্পের আগেই জাদুকর–এর গল্পটি নিয়ে কাজ শুরু করেছিলাম। প্রথমবার শোনার পরই এটি মনে দাগ কাটে। নানা কারণে প্রথম গল্প হিসেবে এটি শেষ পর্যন্ত নির্মাণ করা হয়নি। দীর্ঘদিন না বলা সেই গল্পই এবার দর্শকদের সামনে নিয়ে আসছি।’ ইমরান জানান, জ্বীনের বাচ্চা স্যোশাল হরর জনরার ছিল। এবার তিনি বেছে নিয়েছেন সাইকোলজিক্যাল হরর জনরা। নতুন গল্পটি বলার প্রেরণা পেয়েছেন হলিউড সিনেমা ‘নাউ ইউ সি মি’, ‘প্রেসট্রিজ’ ইত্যাদি সিনেমা থেকে।



