Entertainment
বিয়ের পর হঠাৎ বদলে গেল সবকিছু
একসময় নিয়মিত অভিনয় করছিলেন। সিনেমায় প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ, টেলিভিশনেও তৈরি হয়েছিল পরিচিতি। কিন্তু বিয়ের পর হঠাৎই বদলে গেল সবকিছু। কাজ যেন একেবারে উধাও হয়ে গেল তাঁর জীবন থেকে। হাতে রইল না নতুন কোনো সিনেমা, না ধারাবাহিক
লেখক বিনোদন ডেস্ক115K বার পড়া

একসময় নিয়মিত অভিনয় করছিলেন। সিনেমায় প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ, টেলিভিশনেও তৈরি হয়েছিল পরিচিতি। কিন্তু বিয়ের পর হঠাৎই বদলে গেল সবকিছু। কাজ যেন একেবারে উধাও হয়ে গেল তাঁর জীবন থেকে। হাতে রইল না নতুন কোনো সিনেমা, না ধারাবাহিক। এমনকি একপর্যায়ে তাঁর মনে হয়েছিল, অভিনয়জীবনে যা কিছু অর্জন করেছিলেন, সব যেন একসঙ্গে হারিয়ে গেছে।
এই অভিজ্ঞতার কথা সম্প্রতি আবারও বলেছেন অভিনেত্রী সোনি রাজদান। আশির দশকে বলিউডে অভিনয় শুরু করা সোনির ক্যারিয়ারে বিয়ের পরের সেই দীর্ঘ বিরতি শুধু ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নয়; বরং সেই সময়ের চলচ্চিত্রশিল্পে নারী অভিনেত্রীদের ঘিরে থাকা সামাজিক ধারণারও প্রতিচ্ছবি।



