Entertainment
বিদেশি শিল্পীদের পেছনে কোটি কোটি টাকা, দেশি শিল্পীদের জন্য কেন নয়, অনি হাসানের ক্ষোভ
বাংলাদেশে বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজনের সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁদের আনতে বিপুল অর্থ ব্যয় করার পাশাপাশি দেওয়া হয় নানা সুযোগ-সুবিধা। অথচ দেশের মেধাবী শিল্পীদের অনেকেই পর্যাপ্ত শো না পেয়ে হতাশ ও নিরুৎসাহিত হচ্ছেন। বিদেশ
লেখক বিনোদন প্রতিবেদক181K বার পড়া

বাংলাদেশে বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজনের সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁদের আনতে বিপুল অর্থ ব্যয় করার পাশাপাশি দেওয়া হয় নানা সুযোগ-সুবিধা। অথচ দেশের মেধাবী শিল্পীদের অনেকেই পর্যাপ্ত শো না পেয়ে হতাশ ও নিরুৎসাহিত হচ্ছেন। বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজকদের এমন আগ্রহের বিপরীতে দেশি শিল্পীদের প্রতি উদাসীনতার অভিযোগও দীর্ঘদিনের। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান।



