Entertainment
এল কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’
ভালোবাসা আছে, কিন্তু একসঙ্গে পথচলা নেই। কাছাকাছি থেকেও আলাদা পথে বয়ে চলে দুজনের জীবন। এমনই এক অপূর্ণ ভালোবাসার গল্প বলছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’।
লেখক বিনোদন প্রতিবেদক30K বার পড়া

ভালোবাসা আছে, কিন্তু একসঙ্গে পথচলা নেই। কাছাকাছি থেকেও আলাদা পথে বয়ে চলে দুজনের জীবন। এমনই এক অপূর্ণ ভালোবাসার গল্প বলছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’।
সেমিক্ল্যাসিক্যাল ঘরানার গানটিতে উঠে এসেছে বিরহ ও না-বলা কথার অনুভূতি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিশিয়াল চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘মথুরা’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘মথুরা’ মূলত সেই অনুভূতির গান, যার গল্প শেষ হলেও রেশ থেকে যায়। জীবনের পথ আলাদা হয়ে গেলেও মনের ভেতর কোনো কোনো ভালোবাসা বেঁচে থাকে। গানটি সেই অনুভূতিকেই সুরে তুলে ধরেছে।



